Skip to content

ছিনতাইয়ের সাজা ৩৬ বছরের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের আলাবামার বাসিন্দা আলভিন কেনার্ড একটি বেকারিতে ঢুকে ছুরি দেখিয়ে ছিনতাই করেছিলেন। সেই অপরাধে আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

কিন্তু ছিনতাইয়ের সময় তিনি কাউকে আঘাত পর্যন্ত করেননি। ঘটনাটা ১৯৮৩ সালের। তখন কেনার্ডের বয়স ছিল ২২ বছর।

মাত্র ৫০ দশমিক ৭৫ ডলার ছিনিয়ে নেয়ার দায়ে তাকে এই সাজা দেয়া হয়েছে তখন।

দেশটিতে বারবার একই ব্যক্তির ছিনতাই করা আটকাতে ১৯৭০র দশকে কঠোর এ আইন জারি করা হয়েছিল।-খবর বিবিসির

এতে দায়ী ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেয়ার পর তার প্যারলে মুক্তিরও সুযোগ ছিল না। বর্তমানে আইনটির সংশোধন করে প্যারলে মুক্তির সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত আইনে ৩৬ বছর পর কারাগার থেকে ছাড়া পান কেনার্ড। তার বয়স এখন ৫৮ বছর। তার আইনজীবী কার্লা ক্রোডার বলেন, প্যারলে মুক্তির সুযোগ পেয়ে তিনি উদ্বেলিত। এখন তার পরিবার তার দেখাশোনা করবে।

তিনি বলেন, জেলে যাওয়ার আগে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। তিনি তার পুরাতন পেশায় ফিরে যেতে চান।

প্যারল শুনানির জন্য কারাগারের লাল ডোরা পোশাক পরেই কেনার্ড বিচারকের সামনে আসেন। এসময় নিজের কৃতকর্মের পুরো দায়ভার গ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫