Skip to content

কাশিমপুরে হেরোইনসহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার

আ: হান্নান মোল্লা ॥
গাজীপুর: বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাধবপুর (বরিশালের টেক) এলাকা থেকে ১ হাজার ৬১০ পুরিয়া হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল ওরফে লম্বা রুবেলকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ রুবেল(৩০) গাজীপুর মহানগর কাশিমপুর থানার মাধবপুর (বরিশালের টেক) এলাকার মোঃ আবু হানিফের ছেলে। তার নামে সাবেক জয়দেবপুর থানাসহ কাশিমপুর থানায় ৫টি মাদক ও মারামারী মামলা রয়েছে। এ বিষয়ে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫