Skip to content

কালীগঞ্জে সাংবাদিকের প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জে সাংবাদিক মাইকেল রোজারিও জ্যাকসনকে অপমান অপদস্থ ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সাংবাদিক মাইকেল রোজারিও জ্যাকসন কালীগঞ্জ থানায় একটি জিডি {নং-২৭৪(৯)১৯} দায়ের করেন।

জিডি সূত্রে জানা যায়, মাইকেল রোজারিও জ্যাকসন গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বিরুয়া (নলছানা) এলাকার জন রোজারিও এর পুত্র। মাইকেল রোজারিও পেশায় একজন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনে মাইকেল রোজারিও কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় গিয়েছিলেন। সেখানে গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ন্যায় ও শান্তি কমিটির আহ্বায়ক মিঃ বিপ্লব এইচ রোজারিও এর আমন্ত্রণে একটি পারিবারিক সালিশে সাংবাদিক মাইকেল রোজারিও জ্যাকসনও গিয়েছিলেন। সালিশ শেষে দড়িপাড়া এলাকার বার্নাড রোজারিও এর পুত্র প্রত্যুষ রোজারিও এবং সুবল রোজারিও এর পুত্র রাজিব রোজারিওসহ আরও ৪/৫জন সন্ত্রাসী কায়দায় মাইকেল জ্যাকসন রোজারিও এর পথরোথ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং একপর্যায়ে মোটর সাইকেলের চাবি কয়েক ঘন্টা রেখে দিলে স্থানীয়দের সহায়তায় তারা চাবি ফিরে পেয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসে। পরবর্তীতে আবারও বিবাদী প্রত্যুষ রোজারিও গত ৭ সেপ্টেম্বর (শনিবার) মাইকেল রোজারিও এর মোবাইলে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদান করেন।

জানা যায়, বিবাদীরা এলাকার উচ্ছৃখল ও বখাটে এবং মাদক সেবী, দুষ্টু প্রকৃতির লোক। তাদের অনুমতি ছাড়া এলাকায় কেউ সালিশ করতে পারবেন না।
এ বিষয়ে প্রত্যুষ রোজারিও বলেন, মাইকেল রোজারিও জ্যাকসন আমার বংশের মানুষ। সে সাংবাদিক কি না আমার জানা ছিল না। থানায় জিডি হওয়ায় পুলিশ তদন্তে এসেছেন, এলাকার প্রায় দু’শতাধিক লোকের উপস্থিতিতে পুলিশ এ অভিযোগের সত্যতা পাননি। তবে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন আপোষ মিমাংসার জন্যে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫