Skip to content

ইরানের তেল কিনলেই পড়তে হবে নিষেধাজ্ঞায়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের কাছ থেকে যে দেশ বা প্রতিষ্ঠান তেল কিনবে, সে দেশই নিষেধাজ্ঞায় পড়বে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতির সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে নিজেকে একতরফাভাবে সরিয়ে নেয়। খবর রয়টার্সের।

এরপর থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে গত এক বছরে ইরানের অপরিশোধিত তেল রফতানি ৮০ শতাংশ কমে যায়।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা সিগাল মানডেলকার সাংবাদিকদের বলেন, আমরা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে চাপ প্রয়োগ করবো। এরই মধ্যে তাদের তেল রফতানিতে ধস নেমেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫