Skip to content

আলোচনা বাতিল করায় আরও বেশি মার্কিন সেনা মরবে: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক ॥
তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তাতে আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুশিয়ারি দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী।

শান্তি আলোচনা বাতিল করার ফলে এখন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জীবন আরও বেশি হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছে তালেবানরা। খবর রয়টার্সের।

তালেবানরা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, এতে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে এবং আফগানিস্তানে মার্কিন নাগরিকদের জানমাল আরও বেশি হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজের ‘অপরিপক্কতা ও অদূরদর্শীতার’ প্রমাণ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শন্তি আলোচনা বাতিল করে দেন।

ট্রাম্প লিখেছেন, কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় এক মার্কিন সেনা হত্যার দায় তালেবান স্বীকার করেছে। তাই তাদের সঙ্গে আর আলোচনা নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫