Skip to content

ব্রাজিলে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১১

আর্ন্তজাতিক ডেস্ক ॥
ব্রাজিলের রিওডি জেনিরোতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেসরকারি বাদিম হাসপাতালে এ আগুন লাগে। খবর বিবিসির।

জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে।

ফায়ার সার্ভিসকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না রিওডি জেনিরো সিটি মেয়র।

নগরীর ফরেনসিক ইনস্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। তাদের অনেকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় সেখানে ১০২ রোগী ছিলেন। তাদের উদ্ধারে সহায়তার জন্য ১০০ চিকিৎসক কাজ করেন। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫