Skip to content

এবার খালেদার মুক্তি দাবিতে মৎস্যজীবী দলের মানববন্ধন

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবার মানববন্ধনের আয়োজন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রহিম বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রোবাবর (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।’

মানববন্ধন অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫