Skip to content

শপথ নিলেন নতুন ৯ বিচারপতি

বাংলাভূমি ডেস্ক ॥
শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি। সোমবার তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

যারা শপথ নিলেন

মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক এবং কাজী জিনাত হক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫