Skip to content

আজ শুরু হচ্ছে মহাকালের ‘বাংলা নাট্যোৎসব’

বাংলাভূমি ডেস্ক ॥
মহাকাল নাট্য সম্প্রদায়ের তিন যুগপূর্তি উদযাপনে আজ (সোমবার) রাজধানীর চার মঞ্চে একযোগে শুরু হচ্ছে ‘বাংলা নাট্যোৎসব ২০১৯’। এতে দেশের ২৩টি ও ভারতের ৫টি নাট্যদল অংশ নিচ্ছে। এ উৎসবে ৩১টি নাটক মঞ্চায়ন হবে।

১০ দিনের এ নাট্যোৎসব আগামী ৩০ অক্টোবর শেষ হবে। উৎসবে সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও সবুজ ছায়া।

আজ সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে ত্রিপুরার চিফ হুইপ কল্যাণী রায়, বাংলাদেশের রামেন্দু মজুমদার ও আতাউর রহমান যৌথভাবে এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়ার স্টুডিও থিয়েটার হলে উৎসবের নাটকগুলো মঞ্চায়ন হবে।

উদ্বোধনী আলোচনা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যচক্রের ‘একা এক নারী’ মঞ্চায়ন হবে। অপর দিকে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নাটক ‘তক্ষক’ মঞ্চায়ন হবে মহিলা সমিতি মিলনায়তনে।

এর আগে রোববার সন্ধ্যায় শেষ হয় ১০ দিনের ‘গঙ্গা-যমুনা’ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯। শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিতে চার মঞ্চে চার নাটক, দুই মঞ্চে নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব পর্ষদের এই উৎসবের অষ্টম আসর শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫