মো. ইব্রাহীম খন্দকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সাবেক প্রতিমন্ত্রী ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সাথে নবনির্বাচিত কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ পৌর দেওপাড়া এলাকায় এমপির বাসভবনে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপিকে নবনির্বাচিত পৌর আ’লীগের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান। পরে এমপি কালীগঞ্জ পৌর আ’লীগের নেতৃবৃন্দদের সাথে ফটোসেশনে অংশ নেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আরমান হোসেন ও সম্পাদক আবুল হাসেম শেখ, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আফজল হোসেন বিটু সম্পাদক শামীম পাঠান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক সম্পাদক ওমর ফারুক, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মমিন হোসেন সম্পাদক শহিদুল ইসলাম ভুট্রো, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি প্রহলাদ চন্দ্র ঘোষ সম্পাদক নুরুল হক, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম মেম্বার সম্পাদক মো. সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সম্পাদক মো. আনোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মামুন শেখ সম্পাদক মনির খন্দকার।
