Skip to content

নুসরত জাহান আইসিইউতে

বিনোদন ডেস্ক ॥
টালিউডের বিউটি কুইন ও পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। খবর জিনিউজের।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েন হার্টথ্রুব এই নায়িকা।

নুসরাতের হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন তার পরিবার ও স্বজনরা। তারা নুসরাতের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এছাড়া বেশ কিছুদিন ধরেই নুসরতের শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে তার স্বজনরা জানিয়েছেন।

অসুস্থতা নিয়েই সংসদ ও ছবির কাজ চালিয়ে যাচ্ছিলেন নুসরাত। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫