Skip to content

পদ্মা সেতুর মঞ্চে শেখ হাসিনার অপেক্ষায় যুবলীগের নেতাকর্মীরা

বাংলাভূমি ডেস্ক ॥
পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর আদলে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের মঞ্চ তৈরি করা হয়েছে।

কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে ভারতীয় যুব সমাজের একজন নেতাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের প্রথম অধিবেশন উদ্বোধন শেষে বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুই শীর্ষ পদে নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

যুবলীগের কংগ্রেস ঘিরে বর্ণিল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সকাল থেকেই সম্মেলনস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করবেন জাতীয় কংগ্রেস প্রস্তুতি আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। পরিচালনা করবেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

তবে বর্তমান কমিটির যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বাকি বিতর্কিত নেতাদের সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫