Skip to content

নিরাপত্তায় আপত্তি নেই, আপত্তি শেষ মুহূর্তের ভোগান্তিতে

স্টাফ রিপোর্টার ॥
টেবিলের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে চাল, ওষুধ, ক্যামেরা, নিমকি, বিস্কুট ও শার্টসহ নিত্যব্যবহার্য সামগ্রী। নিরাপত্তা তল্লাশি শেষ হতেই সেখানে দাঁড়িয়ে হ্যান্ডব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা। নিরাপত্তা তল্লাশির দায়িত্বরত কর্মকর্তা তাদের ভেতরে প্যাসেঞ্জার্স লাউঞ্জে গিয়ে ধীরে-সুস্থে ব্যাগ গুছিয়ে নিতে বললেন।

এ দৃশ্যপট আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের।

এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পেছনে এখনও ৬০ জনের লাইন। কিন্তু নিরাপত্তারক্ষীরা সন্দেহ হলেই তাদের মতো করে সময় নিয়ে তল্লাশি অব্যাহত রাখলেন।

যেকোনো ধরনের নাশকতারোধে বিমানবন্দরের এ নিরাপত্তা শুধু ইউএস-বাংলাতেই নয় সব এয়ারলাইন্সের যাত্রীদের। বিমানে ওঠার সর্বশেষ ধাপে হ্যান্ড লাগেজে আপত্তিকর কিছু আছে কিনা তা দেখতে চিরুনি তল্লাশি চালানো হয়।

জুতা, বেল্ট, মানিব্যাগ, চাবি সব খুলে ট্রেতে রাখা হয়। নিরাপত্তা ব্যবস্থায় যাত্রীরা আপত্তি না জানালেও এ তল্লাশি বোর্ডিং পাস সংগ্রহের সময় করলে ভোগান্তি কম হবে বলে তারা মনে করেন। শেষ মুহূর্তে ব্যাগ তল্লাশি করে বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় গোছাতে কষ্ট হয়।

শওকত হোসেন লিথু নামের এক যাত্রী বলেন, নিরাপত্তার জন্য যা খুশি করুক কিন্তু শেষ মুহূর্তে এসে এমন তল্লাশিতে ভ্রমণের মজা শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫