Skip to content

ঢাকায় বান কি মুন

বাংলাভূমি ডেস্ক ॥
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দিতে এক দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।

আজ বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন হবে।

এর আগে এ বছরের ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা কেমন আছে, তা দেখতে বান কি মুন কক্সবাজার গিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫