Skip to content

আ’লীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জাতীয় পার্টির

বাংলাভূমি ডেস্ক ॥
নবম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হন ওবায়দুল কাদের।

সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য।

আর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫