Skip to content

পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল ঈদগাহ মাঠে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম, পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা রফিক ভূঁইয়া, মোঃ কামরুল ইসলাম, সুরাইয়া মফিজ, শারমিন আক্তার প্রমুখ।

উদ্বোধনী খেলায় জামালপুর দুরন্ত একাদশকে ১/০ গোলে পরাজিত করে রাবান প্রগতি সংঘ জয় লাভ করে। এ দলের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় শিহাব খান। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাবান প্রগতি সংঘের তাইজুল ইসলাম। আয়োজক কমিটি জানান, ঘোড়াশাল পৌরসভার আয়োজনে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫