স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের সদর থানাধীন মারিয়ালী কলাবাগান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল মারিয়ালী এলাকার কলাবাগানের কামাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত মোসাঃ ফাতেমা (৪৫) গাজীপুর মহানগরের মারিয়ালী এলাকার আব্দুল সালামের স্ত্রী। আটকের সময় তার দখল হতে ১০ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে মোসা: ফাতেমা গাঁজা ক্রয়-বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি দেয় এবং উদ্ধারকৃত মাদক ও আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
