Skip to content

বীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন

দিনাজপুর প্রতিনিধি ॥
বীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালন করা হয়েছে।

বীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’।

২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ আলোচনা সভার পূর্বে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল’র নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫