Skip to content

কালিয়াকৈরে মায়ের পা ধোয়া কর্মসূচী পালিত

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: পিতা-মাতার সাথে সন্তানদের সম্পর্ক সুদৃঢ় করতে কালিয়াকৈরে মায়ের পা ধোয়া কর্মসূচী পালন করা হয়েছে।

সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন ও শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ একটি টিম বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর লস্করচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বড়ইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে উপস্থিত হন। পিতা-মাতার সাথে সন্তানদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে তারা সেখানে শিক্ষার্থীদের দিয়ে উপস্থিত মায়েদের পা ধোয়ানোর ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন সমাবেশে বলেন, আজ এই শিক্ষা ভবিষ্যতে পিতা-মাতার সাথে সন্তানের সুসম্পর্ক তৈরী করবে, তৈরী করবে ভালবাসা ও শ্রদ্ধাবোধের। এই শিক্ষায় শিক্ষিত হলে ওই সন্তান কোন দিন পিতামাতার সাথে বেয়াদুবি এবং অবাধ্য হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫