Skip to content

বিশ্ব ইজতেমা দ্বিধাবিভক্ত হলেও শান্তিপূর্ণভাবে সম্পন্নের আশা: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: শফিকুল ইসলাম
বোর্ডবাজার, গাজীপুর ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৫৫তম বিশ্ব ইজতেমা আয়োজনে আয়োজকরা দ্বিধাবিভক্ত হলেও ইজতেমা আয়োজক মুরুব্বীরা এক জায়গায় এসে ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্নের যে কাজ শুরু করেছেন তা শান্তিপূর্ণভাবে শেষ করার আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ইজতেমা উপলক্ষে দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লীদের সুন্দরভাবে আসা যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেল নৌ ও হাইওয়ের পাশাপাশি পুলিশের পুরো প্রশাসন এজতেমা নির্বিঘেœ সম্পন্নের সকল ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু সুবিধা-অসুবিধা নিয়ে ইজতেমা শুরু এবং শেষ হলেও ইজতেমায় আসা মুসল্লীরা তা ভালো ভাবেই গ্রহণ করে থাকেন। তিনি ইজতেমার দু’পক্ষকে সহনশীলতার মধ্যে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্নে এগিয়ে আসার আহ্Ÿান জানান।

বৃহস্পতিবার বিকালে টঙ্গীর ইজতেমা ময়দানের ১নং গেটে আয়োজিত বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আসন্ন বিশ^ ইজতেমায় আগত মুসল্লীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সেবাদানে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সরকারি-বেসরকারি সেবা সংস্থার প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা শেখ মো: আব্দুল্লাহ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, র‌্যাব প্রধান বেনজির আহমেদ, পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তারিকুল ইসলাম প্রমুখ।

সভায় তাবলীগ জামাতের দুু’গ্রুপের ৫জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। গত দুু’মাস ধরে চলা টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এতে গাজীপুর সিটি কর্পোরেশনসহ সরকারের বিভিন্ন সংস্থা সহযোগিতা করে যাচ্ছেন।

উল্লেখ্য, তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে এবারও দু’পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারী প্রথম দফায় শুরু হওয়া ৩ দিনব্যাপী ইজতেমায় কওমী মাদ্রাসার আলেম ওলামা মাশায়েখ দলের শায়খুল হাদিস আল্লামা আহম্মেদ শফীর অনুসারী মাওলানা যুবায়েরের গ্রুপ। ১৭ জানুয়ারী থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অপর গ্রুপে তাবলীগ জামাতের আদি অনুসারী মাওলানা সা’দ এর নেতৃত্বে রয়েছেন ওয়াসিকুল ইসলাম।

ইজতেমায় আইনশৃংখলা রক্ষায় ৮ হাজার পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইজতেমা ময়দানের প্রতিটি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে স্থাপিত র‌্যাবের ১০টি ও পুলিশের ১৪টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। আগত মুসল্লিদের চিকিৎসা সুবিধা প্রদানের ব্যাপারে গাজীপুর সিভিল সার্জন বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অ্যাজমা ইউনিট, বার্ণ ইউনিট, হার্ট ইউনিট টঙ্গী হাসপাতালে চালু থাকবে। ইজতেমা মাঠে প্রবেশ রাস্তাগুলোতে একটি করে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। প্রতিটি ক্যাম্পে ২ জন করে ডাক্তার ৩টি শিফটে ২৪ ঘন্টা মুসল্লিদের চিকিৎসা সেবাদানে নিয়োজিত থাকবে এবং পর্যাপ্ত ঔষধ এর ব্যবস্থা করা হবে। এছাড়াও ১৪টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক মুসল্লিদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫