Skip to content

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: “মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব” এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী প্রচারণামূলক কর্মসূচি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এ.টি.এম মাহবুব-উল করিম।

নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও জনসংযোগ উইং মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক মো. সেরাজুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. জাকির হোসেন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫