Skip to content

প্রশাসনের সহযোগিতায় হকার মুক্ত হতে যাচ্ছে জয়দেবপুর বাজার

মোঃ বায়েজীদ হোসেন ॥
গাজীপুর: সম্প্রতি জয়দেবপুর বাজারের মুক্তমঞ্চ, মঙ্গলবার জয়দেবপুর বাজারে ভ্যান ও মুন্সিপাড়া তুলাপট্টি রোড হকারদের দখলে নিয়ে সংবাদপত্রে চাঁদাবাজ ও হকারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটি ও গাজীপুর সদর মেট্রোথানা পুলিশ নড়ে চরে বসেছে।

গত ৭ জানুয়ারী মঙ্গলবার জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটি ও সদর মেট্রোথানা পুলিশের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবারের ভ্যান বাজার কে কেন্দ্র করে উঠতি বয়সের তরুণ যুবকরা জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে। এটি বন্ধ করতেই গাজীপুর সদর মেট্রোথানা পুলিশ মঙ্গলবার বাজারকে হকার মুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ করছে। আর এই সুযোগে চাঁদাবাজ চক্রের সদস্যরা সংবাদপত্রকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে গুনঞ্জন শুনা যাচ্ছে। গাজীপুর শহরের ঐতিহাসিক ১৯শে মার্চ মুক্তমঞ্চের সামনের জায়গা দীর্ঘদিন যাবত চাঁদাবাজদের দখলে। সেখানে ভ্যান বাজারসহ বিভিন্ন দোকান বসিয়ে মোটা অংকের টাকা তুলে চাঁদাবাজ চক্ররা ভাগবাটোয়ারা করে নিচ্ছে।

দীর্ঘদিন ধরে মহান স্বাধীনতার স্মৃতি বিজরিত ১৯শে মার্চ মুক্তমঞ্চটি মুক্ত রাখার দাবি জানিয়েছেন জেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ সুশীল সমাজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫