Skip to content

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ঘোড়াশাল স্পোটিং ক্লাব

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে জাঁকজমক পরিবেশে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে শান্তানপাড়া লায়ন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ঘোড়াশাল স্পোর্টিং ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করেন।

বুধবার বিকেল ৩টায় ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, পৌর কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রফিক ভূঁইয়া, শহিদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, শারমিন আক্তার, কবি শাহ্ বোরহান মেহেদী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫