Skip to content

ডাংগায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীর: দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলার ডাংগায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগরে ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন।

পরে ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজন আহাম্মেদের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম মেম্বার, সেচ্ছাসেবকলীগের আহবায়ক কৌশিক আহমেদ নয়ন, সদস্য সচিব নূরে আলম লাক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নাদিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫