চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের গণনা দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা পরিষদের সদস্য নার্গিস হায়দার, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
