Skip to content

দামি ঘড়ি নিয়ে ওবায়দুল কাদেরকে ৩ প্রশ্ন আসিফ নজরুলের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে গত ডিসেম্বরে সুইডেনভিত্তিক বাংলাভাষার অনলাইন পোর্টাল নেত্র নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বিখ্যাত সব কোম্পানির ওই ঘড়িগুলোর বাজার মূল্য ৯ থেকে ২৮ লাখ টাকা বলে জানা গেছে।

তবে এ বিষয়ে সেতুমন্ত্রীর ভাষ্য, তার যত ঘড়ি আছে একটাও নিজের পয়সা দিয়ে কেনা না। এগুলো তিনি উপহার হিসেবে পেয়েছেন।

মূল্যবান এসব ঘড়ির ব্যাপারে ওবায়দুল কাদেরকে তিনটি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘জনাব ওবায়দুল কাদের বলেছেন তাকে ভালোবেসে মানুষ ৩০/৪০ লাখ টাকা দামের ঘড়ি দিয়েছেন। জানতে ইচ্ছে করে ভালবাসার এ মানুষরা কারা?’

ঢাবি অধ্যাপক বলেন, ‘সন্দেহজনক কোনো উপহার পেলে তা গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। ওবায়দুল কাদের, নিজের বৈধ উপার্জনের সঙ্গে পুরোপুরি সঙ্গতিবিহীন এসব উপহার গ্রহণ করা ও পরিধান করা আপনার ঠিক হয়েছে কি?’

‘শেষ প্রশ্ন। ভালাবাসার জিনিস গ্রহণে কোনো সমস্যা না থাকলে এ সংবাদ প্রকাশেও সমস্যা থাকার কথা না। তাহলে সংবাদটি প্রকাশ করা নেত্র নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল কেন? সংবাদটি গোপন রাখার চেষ্টা হয়েছিল কেন?’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫