স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মিলিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিক চন্দ্র দে এর সভাপতিত্বে দীপক কুমার কর এর পরিচালনাায় শুক্রবার দিনব্যাপী গাজীপুর মহানগর কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারী মাসে গাজীপুরের হিন্দু মহাজোট এর মহাসম্মেলনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলা উপজেলার হিন্দু মহাজোট এর নেত্রীবৃন্দদের মতবিনিময় সভা ও অলোচনা করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর হিন্দু মহাজোট এর উপদেষ্টা অরবিন্দ কর, মনোজ কুমার গোস্বামী, সাংবাদিক আশিষ কুমার অঞ্জন, দীপক কুমার কর, সুবল ঘোষ লিটন,ইঞ্জিনিয়ার স্বপন মল্লিক, উত্তম কুমার মন্ডল, তপন রায়, শুভংকর কুমার দাস, পলাশ চন্দ্র ধর, অধ্যাপক সমারঞ্জন দাস, সুদেব দাস, অধ্যপক পান্ডব ঘোষ, মুকন্দ কুমার দাস, মতিলাল দাস, সুরভ বর্মন, সুদর্শন বাসু প্রিতীল, রনপদ চক্রবর্তী, শিলা রাণী দে, শিমা রাণী রায়, বিনয় কুমার দেব, দয়াল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীমতদ্ভাগবতগীতা পাঠ করেন শিশু অর্ঘ্য দাস গুপ্ত (সীমান্ত)।
যুব মহাজোটের দায়িত্ব দেওয়া হয় কার্তিক চন্দ্র সাহাকে ও ছাত্র মহাজোটের দায়িত্ব দেওয়া হয় অজয় কুমার জীবন ও হৃদয় দাসকে।
বক্তারা বলেন, গাজীপুরের হিন্দু মহাজোটের একটি অত্যাধুনিক মহাসম্মেলনে ওয়ার্ড, উপজেলা কমিটি সহ সকলের উপস্থিতি একান্ত কাম্য।
গাজীপুরে হিন্দু মহাজোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আপডেট :January 11, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
