বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২২ জানুয়ারি (বুধবার) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আগামী ২২ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ঢাকার দুই সিটির প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুাষ্ঠত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
