Skip to content

ভোট পেছানো: টানা অনশনে অসুস্থ ১৩, হাসপাতালে ৪

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। একই দিনে নির্বাচন ও পূজা হতে পারে না এবং নির্বাচনের তারিখ পেছানোর দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়র উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী সহ ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন।

আজ শনিবার সকাল ১১ টার দিকে অভিদাস প্রীতম নামের এক শিক্ষার্থী অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী।

এর আগে গতকাল অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হলে তাদেরও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেকে চিকিৎসারতরা হলেন, অপূর্ব চক্রবর্তী, অর্ক সাহা ও সুকেশ দেবনাথ।

ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত, জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়, জয়ন্ত দাস, সবুজ কুমার, রবিউল আওয়াল রবি, ভবতোষ চন্দ্র রায় ও দীপ্ত সাহা অসুস্থ হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা রাজু ভাস্কর্যে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তারাও অনশন করছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, আমাদের অনশনের প্রায় ৪৫ ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা এখনও কোনো ধরণের আশ্বাস পাইনি। নির্বাচন কমিশন আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমাদেন এ অহিংস আন্দোলন নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত চলবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫