Skip to content

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতে গোনা কয়েকটি হয়।

এ নিয়ে গণমাধ্যম বাড়তি তথ্য দিচ্ছে দাবি করে তিনি বলেন, অনেক সংবাদমাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।

সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না মন্তব্য করে তিনি বলেন, যেসব হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে সেগুলো সঠিক নয়। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না।

কর্মশালায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫