Skip to content

বীরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
রক্তদিন জীবন বাঁচান, একের রক্তে অন্যের জীবন, রক্ত হোক হৃদয়ের বান্ধব এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রচেষ্টা ব্ল্যাড ব্যাংকের উদ্যোগে ও বীরগঞ্জ নিউ সেবা ক্লিনিকের সৌজন্যে বিনামূল্যে রক্তের নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩টায় পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৌহিদুর ইসলাম তৌহিদ মাষ্টারের সভাপতিত্বে বিনামূল্যে রক্তের নির্ণয় ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন বীরগঞ্জ নিউ সেবার পক্ষ থেকে আহসান হোসেন শামীম, পাল্টাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মকছেদুল ইসলাম, ঘোড়াবান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী রানী। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ অত্র গ্রামের তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের নির্ণয় করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫