Skip to content

ইমরান খানের হাসিতে ফেঁসেছেন পাক নারী প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হাসিতে ফেঁসেছেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল ওয়াজির।

এক ভিডিও সাক্ষাৎকারে গুল ওয়াজির বলেন, ‘ওর (ইমরান খান) হাসি, ওর শরীরী ভঙিমা যেকোনো নারীর ঘুম কেড়ে নেয়ার পক্ষে যথেষ্ট। ওর মতো এভাবে কেউ হাসতে পারে না। কোনো গম্ভীর আলোচনাও হালকা হয়ে যায় উনি একবার হাসলেই। গুরুতর সমস্যাও আর সমস্যা থাকে না যখন ইমরান বিষয়টি নিজের হাতে তুলে নেন। ইমরান খান কোনো বৈঠকে বসলে তাকে দেখতে দেখতেই আমার সময় কখন কেটে যায়, টেরই পাই না।’

৩৫ বছর বয়সী ওই প্রতিমন্ত্রীর ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে কমেন্টে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে বলিউডের সালমান খান বানাতে চাইছেন আপনি প্রধানমন্ত্রী ইমরান খানকে। আরেকজন লেখেন ‘সুন্দর…প্রধানমন্ত্রীর থেকে আপনি আর কি চান?’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫