Skip to content

রাওয়ালপিন্ডি টেস্টে অনিশ্চিত সাদমান

স্পোর্টস ডেস্ক ॥
প্রথম দফায় পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার দ্বিতীয় ধাপের পালা। এ পর্বে রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবেন টাইগাররা।

সেই টেস্টে অনিশ্চিত দলের ওপেনার সাদমান ইসলাম। কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। তাকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল স্টাফরা।

বিসিবি একাদশের হয়ে গেল বছর ভারতের বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচ খেলতে যান সাদমান। ওই সময়ই ইনজুরিতে পড়েন তিনি। এর পর কিছুটা সুস্থ হন। ফলে খেলেন ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ।

এর পর জাতীয় দলের আন্তর্জাতিক সূচি ছিল না। বিপিএলেও খেলেননি সাদমান। কিন্তু ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলেও দল পাননি বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, অনেক দিন ধরে ইনজুরিতে আছেন সাদমান। তাই তাকে বিসিএলে না খেলার পরামর্শ দেয়া হয়েছে। উনি একটা ইনজেকশন নিয়েছেন। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেই কারণে ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল ওকে দলে না রাখতে।

তিনি বলেন, দুই-তিন দিন পর আমরা আবার তার অবস্থা পর্যবেক্ষণ করব। এর পরই বুঝতে পারব, পাকিস্তান সফরে উনি যেতে পারবেন কিনা। এটি তার পুরনো ইনজুরি। ব্যাট ধরলেই ওর হাতে ব্যথা বাড়ছে। এমন ইনজুরি নিয়ে টি-টোয়েন্টি খেলা যায়; কিন্তু টেস্ট ক্রিকেট খেলা যায় না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫