Skip to content

বীরগঞ্জে এক সাথে ৩ কন্যা সন্তান প্রসব

খায়রুন নাহার বহ্নি
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
বীরগঞ্জে গৃহবধু আফসানা মিমি এক সাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও ৩ কন্যা সন্তান সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের উপ-কারাগার এলাকার নুর মোহাম্মদ সুমনের স্ত্রী আফসানা মিমি (২২) প্রসব বেদনা নিয়ে গত বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সিদ্দিকা সুলতানা কুইন জানান, ওই দিন রাত ৯.২০মিনিটে গৃহবধূর অস্ত্রোপাচার করা হয় এবং একই সময়ে সুস্থ্য ৩টি কন্যা সন্তান বের করা হয়েছে। প্রতিটি বাচ্চার ওজন প্রায় ৩ কেজি। প্রসুতি ও সন্তানেরা সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

গত মঙ্গলবার সরেজমিনে গেলে নুর মোহাম্মদ সুমনের বোন প্রিয়া জানান, গত ১৪ এপ্রিল ২০১৮ইং উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ২য় মেয়ে আফসানা মিমির সঙ্গে সুমনের আনুষ্ঠানিক বিবাহ হয়। ভাই সুমন পৌর শহরের তাজমহল সিনেমা হলের সামনে একটি ইলেকট্রোনিকের দোকান করেন। বিয়ের পর ১ বছরেই এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়েছে এতে আমরা পরিবারের সবাই খুশি হয়েছি।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রসূতি ও তিন সন্তান বাড়ীতে ফিরে এলে পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল সহ প্রতিদিন এলাকার দলে দলে মানুষ প্রসুতি ও বাচ্চাদের দেখতে ভীর করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫