Skip to content

মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: সম্মেলনের প্রায় তিন বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। ২০১৭ সালের ৮ মে অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠানে সভাপতি সম্পাদক সহ ১১ জনের কমিটি ঘোষণা করা হলেও প্রায় ৩ বছর পর অনুমোদন দেয়া হলো। ১৬৬ সদস্য বিশিষ্ট ঘোষিত জেলা কমিটি মাগুরা জেলা ছাত্রলীগের কাছে কেন্দ্র থেকে অনুমোদন হয়ে বুধবার পৌঁছেছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মুক্তাসহ সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম-সম্পাদক হিসেবে ১০ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ১০ জন, সহ সম্পাদক হিসেবে ৩৪ জন, প্রচার, দপ্তর, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, তথ্য, অর্থ, কৃষি, ধম, সাহিত্যসহ বিভিন্ন সম্পাদকীয় উপ সম্পাদকীয় পদে ৫২ জন এবং নির্বাহী সদস্য পদে ৩৩ জন নিয়ে ১৬৬ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে বর্তমান মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি সৈয়দ রাব্বি ইসলাম সাগর, রিয়াদ মুন্না, এনামুল কবির জুয়েল, যুগ্ম সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম, আলিমুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক পদে সামছুর রহমান, সাব্বির হোসেন নাজমুল, কেন্দ্রীয় সদস্য হিসেবে জাহিরুল ইসলাম এ ১১ জনের নাম অনুমোদিত হয়। পরবর্তীতে কমিটির আকার বাড়িয়ে ২০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ২০১৮ সালে কেন্দ্রে পাঠানো হয়।
কেন্দ্রীয় কমিটির পূণর্গঠন জনিত কারণে কমিটি অনুমোদিত হতে এতটা সময় লেগেছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫