Skip to content

গাজীপুরে বাস-কার্ভাডভ্যান সংঘর্ষে দুজন নিহত

বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫