Skip to content

মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার

বিনোদন ডেস্ক ॥
মাত্র ৫০ দিনের মধ্যে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির ফলোয়ার এক কোটি ছাড়িয়েছে। এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও শেয়ার দিলেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘৫০ দিনে কেউ এক কোটি কামাতে পারে? আমি পেরেছি। তবে আমি একা না আপনাদের সঙ্গে নিয়েই পেরেছি।’

নিজের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা এক কোটি ছাড়ানোর কথাই সেখানে উল্লেখ করেছেন শিল্পা।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শিল্পা শেঠি। এক সময় শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান থেকে শুরু করে সুনীল শেঠি সবার সঙ্গে জমিয়ে কাজ করেছেন তিনি। শিল্পা শুধু ভালো অভিনেত্রীই নন। একজন ভালো ড্যান্সারও। নিজের স্বামী ও সন্তানকে নিয়ে তার সুখের সংসার রয়েছে। তবে বহুদিন কোনো সিনেমা করতে দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে।

সিনেমা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা খুব অ্যাকটিভ। সব সময় নিজের জীবনের ভালো মুহূর্ত ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫