স্টাফ রিপোর্টার (গাছা) ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড বগারটেক এলাকা থেকে প্রায় ১১৩ কেজি গাঁজা উদ্ধার করে মেট্রোপলিটন গাছা থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ডের বগারটেক এলাকার একটি ঝুটের গুদামের সামনের একটি ট্রাক (ঝিনাঈদহ-ট-১১-০৩৯৯) থেকে এলাকাবাসীর সম্মুখে তিন বস্তা (১১৩ কেজি) গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ড্রাইভারকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাঈল হোসেন জানান, মাদক আইনে একটি মামলা হয়েছে। ড্রাইভার পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ট্রাকটি থানায় আটক রয়েছে।
গাজীপুরে ১১৩ কেজি গাঁজা উদ্ধার
আপডেট :February 15, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
