শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (গাছা)॥
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের ৩৮নং ওয়ার্ডের মরহুম আম্বর আলী মাকেট উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সাবেক মেম্বার হাজী মো: আ: আজিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আ: রশিদ মিয়া।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৩৮নং ওয়ার্ড কাউন্সির হাজী মো: মনিরুজ্জামান (মনির)। বাংলাদেশ কৃষকলীগের গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: লিটন মোল্লা’র সার্বিক সহযোগীতায় এ ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: হুমায়ন কবির (জুয়েল), হাজী মো: মানিক (চানঁ), মো: গোলাম ফারুক (বিল্লাল), হাজী মো: আবু (হানিফ), মো: আক্তার হোসেন, মো: নুর আলম, মো: শফিকুল বাসার শফিক, মো: নাঈম হোসেন, মো: রাকিব হোসাইন, মো: রিফাত আহম্মেদ, মো: শাহরিয়ার ঈসলাম রাব্বি, আশরাফুল আলম, মো: রফিক।
চ্যাম্পিয়ান হয়েছে রাহাত স্পোটিং ক্লাব ও রানারআপ হয়েছে মিলতাত সরকার স্পোর্টির ক্লাব। ফুটবল খেলায় ১ম পুরস্কার হিসেবে এলইডি এবং ২য় পুরস্কার মোবাইল ফোন কাউন্সিলর হাজী মো: মনিরুজ্জামান (মনির)।
