Skip to content

‘বেগম জিয়ার সঙ্গে দেশের ১৭ কোটি জনগণ রয়েছে’

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় পায়। শুধু তাই নয়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভয় পায় সরকার। কারণ একটাই, বেগম জিয়ার সঙ্গে রয়েছে দেশের ১৭ কোটি জনগণ।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজকে যদি দেশে সেই গণতন্ত্রই অনুপস্থিত থাকে, তাহলে কেন কোটি কোটি মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?

ড. আব্দুল মঈন বলেন, আজকে বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো। এটাই বাস্তবতা, এটাই কঠিন সত্যি। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কিভাবে বেগম জিয়াকে মুক্ত করতে পারবো।

প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রাজিয়া আলিম ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫