Skip to content

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির বিয়ে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বর হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি গাজীপুর শ্রীপুরের চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে মো: স্বপন মিয়া এবং কনে একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়শা খাতুন। শনিবার বিকেলে কারা অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাগজপত্র বৃহস্পতিবার এ কারাগারে পৌঁছালে আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেলে বর-কনে এবং তাদের বাবা-মাসহ স্বজনদের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুযায়ী কারাগারে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায়ই তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ের প্রমাণপত্র আদালতে পাঠাতে বলা হয়।

বর-কনের পরিবারের বরাত দিয়ে জেলার জানান, প্রায় দুই বছর আগে স্বপনের সঙ্গে আয়শার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে আয়শা খাতুন গর্ভবর্তী হয় এবং এক বছর আগে একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু স্বপন মিয়া তাদের ওই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। উপায় না পেয়ে আয়শা শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। স্বপন ওই মামলায় গ্রেফতারের পর ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে ওই কারাগারে বন্দি রয়েছেন। পরে স্বপন আয়শাকে স্ত্রীর মর্যাদা এবং শিশুকে পিতৃত্বের স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিলে ২৮ জানুয়ারি ওই মামলায় উচ্চ আদালত তাদের দু’জনের বিয়ের নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫