Skip to content

শাহরুখের বিপরীতে অভিনয়, ৮ কোটি টাকা পারিশ্রমিক হাঁকালেন কারিনা!

বিনোদন ডেস্ক ॥
জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির একটি ছবিতে কাজ করার জন্য আট কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর।

যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে হিরানির এই ছবিতে শাহরুখ খানের বিপরীতেই অভিনয়ের জন্য তিনি বিপুল টাকার অঙ্ক হেঁকেছেন নির্মাতাদের কাছে।

তবে কারিনার এই বিপুল অঙ্কের পারিশ্রমিকে প্রযোজকরা রাজি হবেন কিনা, সেটিই দেখার বিষয়। খবর আনন্দবাজার পত্রিকা।

এর আগে আমির খানের বিপরীতে ‘লাল সিং চড্ডা’য় অভিনয়ের জন্য বড়সড় অঙ্কই হেঁকেছেন এই অভিনেত্রী। যদিও সে ছবির জন্য জীবনে প্রথমবার অডিশন দিতে হয়েছিল নায়িকাকে!

এবার রাজকুমার হিরানির মতো পরিচালক আর শাহরুখ খানের মতো বড় নাম দেখেই কি পারিশ্রমিকের অঙ্ক এতটা বাড়িয়ে দিলেন বেবো?

রাজকুমার হিরানির শেষ ছবি ‘সঞ্জু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। কারিনার ‘গুড নিউজ়’ও ভালো ব্যবসা করেছিল।

তবে দীর্ঘদিন হিটের মুখ দেখেননি শাহরুখ। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকে, তা হলে এই ছবি দিয়েই হয়তো কামব্যাক হবেন শাহরুখের।

এদিকে একটি রেডিও শোতে নিয়মিত হোস্ট হিসেবে কাজ করছেন কারিনা। সামনেই মুক্তি পেতে চলেছে ‘ইরেজ়ি মিডিয়াম’, যেখানে তার নায়ক ইরফান খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫