Skip to content

তিন আসনে উপনির্বাচনে জাপায় মনোনয়ন পেলেন যারা

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা-১০, গাইবান্ধা- ৩ এবং বাগেরহাট- ৪ আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থীতা ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাজী মো. শাহ জাহান, গাইবান্ধা-৩ আসনে মইনুর রাব্বী চৌধুরী এবং বাগেরহাট- ৪ আসনে সাজন কুমার মিস্ত্রী মনোনয়ন পেয়েছেন।

এর আগে জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫