Skip to content

কাপাসিয়ার প্রবীণ আলাউদ্দিন আকন্দের দাফন সম্পন্ন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার প্রবীণ সমাজসেবক পল্লী চিকিৎসক, বরুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্য ডাঃ মোঃ আলাউদ্দিন আকন্দ (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লøাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র, ৫কন্যা ও ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও বিএনপি নেতা হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের জানাজা নামাজে শরীক হয়ে রুহের মাগফিরাত কামনা করেছেন সাবেক সংসদ সদস্য মোঃ ওবায়দুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রফেসর ফ ম এমদাদুল হোসেন, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন আকন্দের পিতা প্রবীণ হিতৈষী, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ আলাউদ্দিন আকন্দের নামাজে জানাজায় অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫