Skip to content

কালিয়াকৈরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা সড়ক পরিবহনের শ্রমিকরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাসটার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাগাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান। দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য করেন আতোয়ার সরকার, মোস্তফা মিয়া ও রেন্ট-এ-কার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়ারেজ মিয়াসহ আরো অনেকে।

এ সময় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫