Skip to content

কালীগঞ্জে বীরঙ্গনার ঘরের চাবি হস্তান্তর করলেন ডিসি

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে একমাত্র বীরঙ্গনা আনোয়ারা বেগমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুলগাঁও এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আওতায় খাসজমির ওপর সরকারি অর্থায়নে বীরঙ্গনা আনোয়ারা বেগমের জন্য দুই রুম বিশিষ্ট বারান্দাসহ একটি ঘর ও টয়লেট নির্মাণ করা হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বীরঙ্গনার জন্য নির্মিত ঘর পরিদর্শণে আসেন। উপকারভোগী বীরঙ্গনা আনোয়ারা বেগমের কাছে তার ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। আড়াই লাখ টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করে দিয়েছেন সরকার বলে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়াসহ বীরমুক্তিযোদ্ধারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫