Skip to content

কালীগঞ্জে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেনি মা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেনি মা। কেন্দ্রে পৌছার এক কিলোমিটার আগেই ইজিবাইকের চাকা খুলে যায়। মুহুর্তে যানবাহনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রচুর রক্তক্ষরণে মা সীমা আক্তার (৪০) মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত হয় খলাপাড়া দারুল আমান দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী তাসলিম বেগম। কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সীমা আক্তার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের ইব্রাহীম মল্লিকের স্ত্রী। পরে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি আলিয়া মাদ্রাসায় উপজেলার দাখিল পরীক্ষার কেন্দ্র। বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া দারুল আমান দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী তাসলিম বেগমকে নিয়ে তার মা সীমা আক্তার ইজিবাইকযোগে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। ইজিবাইকটি দোলানবাজার হয়ে ফুলদী বাজার দিয়ে দুর্বাটি কেন্দ্রে যাওয়ার পথে পৈলানপুর নামকস্থানে পৌছলে ইজিবাইকের চাকা খুলে যায়। মুর্হুতে ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীর মা সীমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়।

ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে বলে জানান কালীগঞ্জ থানার এসআই রেজাউল করিম।

ঘটনাটি শুনে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং পরীক্ষার্থী ও তার পরিবার পরিজনদের সাথে কথা বলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। তিনি বলেন, ঘটনাটি মর্মাহত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫