Skip to content

বোন-কন্যাকে নিয়ে শেখ হাসিনার সেলফি

বাংলাভূমি ডেস্ক ॥
এক সেলফিতে তিন প্রজন্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে এই অনন্য সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী পরিদর্শনের এক ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এই সেলফি তোলেন। তাদের হাস্যোজ্জ্বল সেলফি তোলার মুহূর্ত ফ্রেমবন্দি করেন এবিএম আখতারুজ্জামান।

দারুণ এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। স্বাধীন বাংলাদেশের স্থপতির পরিবারের তিন প্রজন্মের এ সেলফি শোভা পাচ্ছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ তাদের কভার ফটোও বানিয়েছেন ছবিটি।

এই ছবির মন্তব্যে বিপ্লব দাস নামে একজন লিখেছেন, ছবিটাতে মুগ্ধতা রয়েছে।

আফরোজা জুলফি নামে আরেকজন লিখেছেন, ‘একজন স্বাভাবিক মানুষ আমাদের প্রধানমন্ত্রী। নেই কোনো অহমিকা।’

কেউ কেউ ছবিটি পোস্ট দিয়ে কেবল ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশ করছেন বঙ্গবন্ধুর দুই কন্যা ও নাতনির প্রতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫