Skip to content

কাপাসিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় গত শনিবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি চর সনমানিয়া গ্রামের হাসান আলীর পুত্র মোঃ কামাল মিয়া (৩৫) সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রবিবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত অন্য আসামিরা হলো চোরাপড়া গ্রামের মৃত নছর আলীর পুত্র আব্দুল কাদের (৫৫), আব্দুল কাদের পুত্র মোঃ ইমান আলী হোসেন (৩০), তালতলা গ্রামের মোঃ বকুল মিয়ার পুত্র মোঃ হারুন মিয়া (৩৫), চালার বাজার গ্রামের মোহাম্মদ সাঈদ উদ্দিনের পুত্র মোঃ ফারুক আহাম্মেদ (৩৫), সোনারখেল গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার পুত্র নিজাম উদ্দিন মোল্লা (৫০), নিজাম উদ্দিন মুল্লার পুত্র নাহিদ মুল্লা (২৮)।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা প্রত্যেকেই পরোয়ানা ভুক্ত আসামি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫