Skip to content

গাজীপুর সদর ও কাউলতিয়া শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জাতীয় শ্রমিক লীগের গাজীপুর সদর থানা ও কাউলতিয়া সাংগঠনিক থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় গাজীপুর মহানগরের শহীদ বরকত স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি’র সভাপতিত্বে ১নং যুগ্ম-আহবায়ক মোঃ কবির আহমেদ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক এম জাহিদ আল মামুন, সদস্য অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল (বি.এ), আব্দুল কাদের, মোঃ মজিবুর রহমান, মেহেদী হাসান সুমন, সৈয়দ আব্দুল জলিল, যুগ্ম-আহবায়ক মোঃ মাহফুজুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫